নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শিরোনাম

ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালালেন সহযোগী

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

বার্তা: “বিদ্যুতের নতুন মূল্যহার কার্যকর হওয়াতে আপনার মিটারের ২০০ বা ততোধিক ডিজিটের টোকেন আপডেট করতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে প্রদর্শিত পদ্ধতি অনুসরণ করতে অথবা সহায়তার প্রয়োজনে হটলাইনসমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। হটলাইনসমূহ: বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা-১৬৯৯৯, বিপিডিবি এর কল সেন্টার-১৬২০০, পবিবো এর কল সেন্টার-১৬৮৯৯, ডিপিডিসি লিঃ এর কল সেন্টার-১৬১১৬, ডেসকো লিঃ এর কল সেন্টার-১৬১২০, নেসকো লিঃ এর কল সেন্টার-১৬৬০৩ এবং ওজোপাডিকো লিঃ এর কল সেন্টার ১৬১১৭”-বিদ্যুৎ বিভাগ।

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

জুন ২৯, ২০২৬ ৪:০০ 👁️ ২৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার মারা গেছেন। মৃত্যকালে তার বয়েস হয়েছিল ৯০ বছর। সোমবার (২৯ জুন) সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। কয়েক দিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভেন্টিলেটরে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালালেন সহযোগী

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।

আরও পড়ুনঃ  দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই : জাহেদ উর রহমান

দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখেন মুস্তাফা মনোয়ার। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।