অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর আগে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সোমবার (১৪ অক্টোবর) মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে; তাদের চিকিৎসার জন্য সহায়তা এবং উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া পাশে দাঁড়াবে।
তিনি আরও বলেন, দেশের স্কিল ডেভেলপমেন্টে অস্ট্রেলিয়া কীভাবে বাংলাদেশকে আরও বেশি সহায়তা করতে পারে সে ব্যাপারেও আলোচনা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

