নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ৪:৫৯। ২ জুন, ২০২৬।

ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী

জুন ১, ২০২৬ ১১:৫৭ 👁️ ২৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : ডেঙ্গু মোকাবিলায় সরকার সবরকমের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।

আজ সোমবার (১ জুন) ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ জাহিদ রায়হান, পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ হালিমুর রশীদ, পরিচালক (হাসপাতাল) ডাঃ এএইচএম মইনুল আহসান ও সোসাইটি অব মেডিসিনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রী বলেন, যেহেতু দু’ একজন করে ডেঙ্গুর রোগী পাওয়া যাচ্ছে এবং এই সময়ে ডেঙ্গু হয় সেজন্য আমরা কালক্ষেপণ করতে চাই না। আমরা ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডেঙ্গু কর্নার করা হচ্ছে। আক্রান্তদের চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ফিল্ড হাসপাতাল প্রস্তুত আছে। প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গায় আরো ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হবে।

আরও পড়ুনঃ  হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

মন্ত্রী বলেন, চিকিৎসা পরিকল্পনাসহ বিস্তারিত প্রশিক্ষণ দেবে সোসাইটি অভ্ মেডিসিন। ইউনিসেফসহ বিভিন্ন সংস্থাও সহায়তা করছে। আগামীকাল থেকেই কাজ শুরু হচ্ছে। সারাদেশে ঢাকার বাইরে ৭টি বিভাগে এবং জেলাগুলোতে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে। রিএজেন্ট, টেস্টিং কিটস এবং ফ্লুইড স্যালাইনসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ কিছু সংগ্রহে আছে। চাহিদা অনুযায়ী আমরা পর্যাপ্ত পরিমাণে সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুনঃ  নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

ডেঙ্গুর উৎপত্তিস্থল নিয়ে পদক্ষেপ জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা এ নিয়ে সিটি কর্পোরেশনের সঙ্গে দু’মাস আগে থেকেই কাজ শুরু করেছি। আগামীকাল আবার সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্টদের নিয়ে বসবো।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

সভায় ডেঙ্গু বিষয়ক একটি অ্যাপ চালু করার ব্যাপারে আলোচনা করা হয় এবং ডেঙ্গু বিষয়ক গবেষণা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।