নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। বিকাল ৪:০২। ১৮ এপ্রিল, ২০২৬।

ঢাকায় সংঘর্ষের জেরে রাজশাহীতে বিক্ষোভ

ফেব্রুয়ারি ৬, ২০২৬ ১১:১২
Link Copied!

স্টাফ রিপোর্টার : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঢাকায় আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় রাজশাহীতে বিক্ষোভ হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে নগরের তালাইমারি মোড়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সন্ধ্যা ৭টার দিকে শিক্ষার্থীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। এছাড়া তারা নানা ধরনের শ্লোগান দিয়ে হাদি হত্যার বিচার দাবি করছিলেন। পাশাপাশি এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে তারা এই হামলায় জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

বিক্ষোভ চলাকালে এনসিপির রাজশাহী মহানগরের সাবেক সদস্য সচিব আতিকুর রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন। তারা বলেন, এই হামলায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা ও রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ অনেকে আহত হয়েছেন। তারা এর বিচার চান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।