নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

তথ্য অধিদফতরের অধীন দপ্তরসমূহের ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত

মার্চ ৮, ২০২৪ ৫:০৪ 👁️ ১০৮ views
Link Copied!

তথ্যবিবরণী : আজ রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসেতথ্য অধিদফতরের অধীন সাতটি আঞ্চলিক তথ্য অফিসের ইনোভেশন শোকেসিংঅনুষ্ঠিত হয়।শুক্রবার (৮ মার্চ) সকালে তথ্য অধিদফতরের আয়োজনে এবং রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের সহযোগিতায়সেবাগ্রহীতার সেবাসহজীকরণের লক্ষ্যেএ ইনোভেশন শোকেসিং এর আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

ইনোভেশন শোকেসিং এ রাজশাহী, চট্রগ্রাম, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে অবস্থিতআঞ্চলিক তথ্য অফিসসমূহের কর্মকর্তারা পৃথক পৃথক স্টলে নিজ নিজ অফিসের উদ্ভাবনী ধারণা তুলে ধরেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়ার নেতৃত্বে তথ্য অধিদফতরের একটি টিমএ সময় আঞ্চলিক তথ্য অফিসসমূহের উদ্ভাবনী উদ্যোগগুলো ঘুরে দেখেন এবং তারা অফিসসমূহের উদ্ভাবনী উদ্যোগগুলো সম্পর্কে তাদের সুচিন্তিত মতামত দেন।


প্রধান তথ্য অফিসার বলেন, আঞ্চলিক তথ্য অফিসগুলোর নিজ নিজ ইনোভেশন বাস্তবায়িত হলে সেবার মান বৃদ্ধি পাবে। সহজেসেবা পেলে সেবাগ্রহীতার প্রত্যাশা পূরণ হবে।এর ফলে পিআইডি’র কাজের প্রতি সেবাগ্রহীতাদের আস্থা বাড়বে। একইসঙ্গে আমাদের কাজেআরও গতিশীলতা আসবে।

স্মার্ট বাংলাদেশ গঠনে পিআইডিকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে উল্লেখ করে শাহেনুর মিয়া বলেন, আমরা যে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি সেজন্য আমাদেরকে ইনোভেটিভ হতে হবে। সেবাগ্রহীতার সেবাসহজীকরণে নিত্য উদ্ভাবনী ধারণা বের করে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  রাকাব-এ নিয়াগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন


এরপর রাজশাহী পিআইডি’র সম্মেলন কক্ষে সাতটি আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসারগণ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমেনিজ নিজ অফিসের উদ্ভাবনী উদ্যোগের বাস্তবায়ন প্রক্রিয়া এবং উক্ত ধারণার বিপরীতে ওই সম্পর্কিত কাজগুলোর বর্তমান চিত্র বিভিন্ন উদাহরণে তুলে ধরেন।

এ সময় তথ্য অধিদফতর ঢাকার সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মো. আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য অধিদফতর হতে আগত কর্মকর্তারাসহ বিভিন্ন আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।