নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

তানোরে তুলার গুদামে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে

মার্চ ৯, ২০২৬ ১১:৪৭ 👁️ ২৬ views
Link Copied!

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তানোর ফায়ার সার্ভিসের সাহসী ও দ্রুত তৎপরতায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ  মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

সোমবার সকাল প্রায় ১১টার দিকে তানোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জিওল চাঁদপুর মোড় এলাকায় একটি ধানের চাতালে স্থাপিত ও চালু থাকা তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা মেশিনে কাজ করার সময় হঠাৎ মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দাউদাউ করে জ্বলে উঠে পুরো গুদামে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ প্রায় তিন ঘণ্টার নিরলস প্রচেষ্টায় তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আরও পড়ুনঃ  চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

স্থানীয় সূত্রে জানা যায়, গুদামটিতে আগুন নেভানোর কোনো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। অগ্নিকাণ্ডের সময় গুদামের মালিক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় গুদামে থাকা তুলা ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে তদন্ত চলমান রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।