নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। বিকাল ৫:২৩। ১ ফেব্রুয়ারি, ২০২৬।

তানোরের মুন্ডুমালা বাজার থেকে গ্রামগঞ্জে ধানের শীষের গণসংযোগ

জানুয়ারি ৩১, ২০২৬ ১০:৩৭
Link Copied!

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর ইসলাম রেজা। প্রতিদিনই মুন্ডুমালা বাজারসহ পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লা ও আশপাশের গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন।

আরও পড়ুনঃ  সমাবেশ মঞ্চে তারেক রহমান, দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাজ করার আহ্বান

গণসংযোগকালে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তৌহিদুর ইসলাম রেজা। তিনি ভোটারদের কাছে বিএনপির রাজনৈতিক দর্শন, উন্নয়ন ভাবনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা তুলে ধরেন। এ সময় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া ও অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বাজার, সড়ক, দোকানপাট ও আবাসিক এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে প্রচারণা আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

তৌহিদুর ইসলাম রেজা বলেন, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। তারা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের এই ভালোবাসা ও সমর্থন নিয়ে মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

আরও পড়ুনঃ  প্রত্যেকটি মেয়ের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে রূপান্তরিত করব : জামায়াত আমির

প্রচারণায় মুন্ডুমালা পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে অংশ নেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা একযোগে প্রচারণা চালিয়ে ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে সমর্থন চান। তাদের মতে, ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসন্ন নির্বাচনে বিজয়ের মূল চাবিকাঠি।

আরও পড়ুনঃ  বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-কর্মচারীর ওপর হামলার ৫দিন পেরুলেও শংকা কাটেনি

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপকালে জানা যায়, গণসংযোগে প্রার্থীর পক্ষে ব্যাপক ইতিবাচক সাড়া মিলছে। অনেকেই বাড়ি বাড়ি গিয়ে সরাসরি ভোট চাওয়াকে গণতান্ত্রিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখছেন। ফলে প্রতিদিনের এই ধারাবাহিক প্রচারণা রাজশাহী-১ আসনের নির্বাচনী মাঠে নতুন গতি সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।