নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

দুই বছর বিনাটিকিটে ভ্রমণ করে একসঙ্গে পরিশোধ করলেন ভাড়া

আগস্ট ৬, ২০২৩ ১০:৩১ 👁️ ৭৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: টানা দুই বছর টিকিট ছাড়াই সান্তাহার-রাজশাহী এবং রাজশাহী-ঢাকা রুটে যাতায়াত করেছেন। কিন্তু শেষ পর্যন্ত বিবেকের তাড়নায় দায় মুক্তি পেতে দুই বছর পর নিজে গিয়েই দুই বছরের টিকিটের টাকা পরিশোধ করেলেন। রোববার (৬ আগস্ট) দুপুরে রাজশাহীতে থাকা পশ্চিমাঞ্চল রেলওয়ের সদর দপ্তরে গিয়ে তিনি দায় স্বীকার করে এই ভাড়া পরিশোধ করেন।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিষয়টি জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার। তিনি বলেন, আবু রায়হান নামের এই ব্যক্তি নওগাঁর মান্দা থেকে হঠাৎ করেই অফিসে হাজির। তিনি ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সান্তাহার-রাজশাহী এবং রাজশাহী-ঢাকা রুটে টিকিট বিহীন অবস্থায় যাতায়াত করেছেন। হিসাব করে দেখা গেল টিকিটের মূল্য ছিল ৮৯০ টাকা। তিনি এই টাকা সরকারি খাতে জমা দিয়ে দায় মুক্ত হয়েছেন।’

আরও পড়ুনঃ  বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

জিএম বলেন, ‘এই ব্যক্তির ধারণা টিকেট না কেটে তিনি শুধু নিজেকেই ফাঁকি দিচ্ছেন না, জনগণকেও ঠকাচ্ছেন। সেই চেতনা থেকেই তিনি এই টাকা জমা দেওয়ার জন্য আমার কাছে চলে আসেন। টাকাটা পেপার টিকিটের মাধ্যমে গ্রহণ করার পরে তিনি জানালেন বিরাট একটা বোঝা যেন তার মাথা থেকে নেমে গেছে। তিনি খুবই হালকা বোধ করছেন। আমরা তার এই আত্মোপলব্ধি ও চেতনাকে গভীরভাবে শ্রদ্ধা জানাই।’

আরও পড়ুনঃ  রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

অসীম কুমার তালুকদার বলেন, এটি একটি দৃষ্টান্ত। তাই মানুষের মধ্যে বিবেকবোধ জাগ্রত করতে এবং জনসচেতনতা বাড়াতে তিনি এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।