নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ধামইরহাটে গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিলসহ একজন গ্রেফতার

ডিসেম্বর ২৪, ২০২৫ ১:৪০ 👁️ ২৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর উদ্যোগে ধামইরহাট থানার আওতায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১২০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  নেপালে বন্যায় মৃতদের স্মরণে জাতীয় শোক পালিত

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা নওগাঁর একটি টিম ধামইরহাট থানাধীন নাহার ফিলিং স্টেশনের আশপাশে অবস্থান নেয়। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ফিলিং স্টেশনের সন্নিকটে রাস্তার পাশে একটি চটের বস্তা নিয়ে সন্দেহজনকভাবে অবস্থানরত এক ব্যক্তির গতিবিধি নজরে আসে।

আরও পড়ুনঃ  জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে তার কাছে থাকা চটের বস্তা থেকে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ মুরাদ হোসেন (২৭), পিতা মোঃ মোতাহার হোসেন, গ্রাম দৌলতপুর, থানা ধামইরহাট, জেলা নওগাঁ।

আরও পড়ুনঃ  বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

এ ঘটনায় উদ্ধারকৃত ফেন্সিডিল জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। তিনি মাদক নিয়ন্ত্রণে জেলা পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।