নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১০:২৪। ১৮ জুন, ২০২৬।

নগর পুলিশের অভিযানে গ্রেফতার ২০, মাদকদ্রব্য উদ্ধার

অক্টোবর ৫, ২০২৩ ৩:২৮ 👁️ ১৪৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বুধবার (৪ অক্টোবর) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-৫ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-৫ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-২ জন, পবা থানা-২ জন ও কাশিয়াডাঙ্গা থানা-২ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৬ গ্রাম হেরোইন ও ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।
ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।