নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১:০৫। ২৫ এপ্রিল, ২০২৬।

নগর পুলিশের অভিযানে গ্রেফতার ১৬ ও মাদকদ্রব্য উদ্ধার

ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৪:০৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটান পুলিশের পৃথক অভিযানে ১৬ জনকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ২৪ ঘণ্টায় আরএমপি কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ গ্রেফতার ১

রোববার (১৮ ফেব্রুয়ারি) মেট্রোপলিটান পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ২ জন, শাহমখদুম থানা ২ জন, পবা থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে।

আরও পড়ুনঃ  চারঘাট হতে অ্যামোনেশনসহ বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার

যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৫৭৮ বোতল ফেন্সিডিল, ২৫ গ্রাম হেরোইন, ৫০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।