নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে এবার ট্রাকে আগুন

নভেম্বর ২১, ২০২৩ ৮:৩২ 👁️ ১০৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে রাস্তার পাশে থেমে থাকা একটি ট্রাক। মঙ্গলবার ভোর ৪টার দিকে নগরীর বোয়ালিয়া থানার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন।

আরও পড়ুনঃ  রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

তিনি জানান, শোভন এন্টারপ্রাইজ নামের একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-২৫৭৯) নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম আয়রন মার্কেটের ২২ নম্বর দোকানের সামনে পার্কিং করে রাখা ছিল। ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা ট্রাকটির সামনে চালকের কেবিনে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুনঃ  নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

স্থানীয়া আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুনঃ  নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

ওসি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে ঘটনাটির তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।