নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

অক্টোবর ২৮, ২০২৪ ৮:২২ 👁️ ৫৮ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১১ জনকে আটক করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর ২০২৪) রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, চন্দ্রিমা থানা-২ জন, কাটাখালী থানা-৩ জন, শাহমখদুম থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে। যার মধ্যে ৩ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ১২ বোতল ফেন্সিডিল ও ১ কেজি ৬৯১ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।