নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৪ ও মাদকদ্রব্য উদ্ধার

মার্চ ৩১, ২০২৪ ৫:৫৮ 👁️ ৫৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটান পুলিশের পৃথক অভিযানে ২৪ জনকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে। শনিবার (৩০ মার্চ) ২৪ ঘণ্টায় আরএমপি কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে হড়গ্রাম নতুনপাড়া কবরস্থান ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রোববার (৩১ মার্চ) মেট্রোপলিটান পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-৫ জন, রাজপাড়া থানা-২ জন, কাটাখালী থানা-১, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, ২ জন কর্ণহার থানার ও ৯ জনকে দামকুড়া থানার আটক করে। যার মধ্যে ওয়ারেন্টভূক্ত আসামি ১৩ জন, মাদকদ্রব্যসহ৬ জনকে ও অন্যান্য অপরাধে ৫ গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা, ৫ গ্রাম হেরোইন ও ১২ পিস ইয়াবা উদ্ধার হয়। ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।