নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০, মাদকদ্রব্য উদ্ধার

মার্চ ৩১, ২০২৩ ৯:৫৮ 👁️ ৭১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৩০ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগর পুলিশ জানায়, অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১ জন, রাজপাড়া থানা ৬ জন, চন্দ্রিমা থানা ৫ জন, মতিহার থানা ৪ জন, কাটাখালী থানা ১ জন, শাহমখদুম থানা ৩ জন, পবা থানা ৬ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, কর্ণহার থানা ২ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে।

আরও পড়ুনঃ  শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

যার মধ্যে ২১ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় আসামিদের কাছ থেকে ৩২.৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।