নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জুন ২১, ২০২৪ ৪:৩৮ 👁️ ৩০ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর দামকুড়া থানার টেংরামারী গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র দামকুড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: শাহিন আলম রাজশাহী মহানগরীর দামকুড়া থানার টেংরামারী গোপালপুর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি শাহিন আলমের বিরুদ্ধে আরএমপি’র দামকুড়া থানায় মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। আসামি শাহিন আলমকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে দামকুড়া থানা পুলিশ। গতকাল ২০ জুন ২০২৪ রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি শাহিন আলম দামকুড়া থানার টেংরামারী গোপালপুরে তার বাড়িতে অবস্থান করছে।

আরও পড়ুনঃ  দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে দামকুড়া থানার অফিসার ইনচার্জ মো: মইনুল বাশারের দিকনির্দেশনায় এসআই মো: এ টি এম আশেকুল ও তাঁর টিম গতকাল দিবাগত রাত পৌনে ২ টায় অভিযান পরিচালনা করে আসামি শাহিন আলমকে তার বাড়িতে থেকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আরএমপি’র দামকুড়া থানার এসআই মো: সাহাদত আলী গত ৭ জুলাই ২০২২ রাত সাড়ে ১১ টায় দামকুড়া থানার টেংরামারী এলাকা থেকে আসামি মো: শাহিনকে ৩ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেন। এসআই মো: সাহাদত আলী আসামি শাহিনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শেষে দামকুড়া থানার এসআই মো: আব্দুল করিম আসামি শাহিনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

বিজ্ঞ আদালত বিচার শেষে এক রায়ে আসামি শাহিনকে এ সাজা প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।