নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিসেম্বর ১, ২০২৪ ৫:২৩ 👁️ ২৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: শহিদুল ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া এলাকার মো: মফিজ উদ্দিনের ছেলে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

ঘটনা সূত্রে জানা যায়, আসামি শহিদুল ইসলামের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মাদক মামলায় ২ হাজার টাকা অর্থদণ্ড ও এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। আসামি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে রাজপাড়া থানা পুলিশ। গতকাল ৩০ নভেম্বর ২০২৪ রাতে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি শহিদুল ইসলাম রাজপাড়া থানার তেরোখাদিয়ায় তার বাড়িতে অবস্থান করছে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আশরাফুল আলম এর দিকনির্দেশনায় এসআই মো: ছাদেকুর রহমান ও তাঁর টিম রাত সাড়ে ১২ টায় অভিযান পরিচালনা করে আসামি শহিদুলকে তার বাড়িতে থেকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে হড়গ্রাম নতুনপাড়া কবরস্থান ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।