নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সকাল ১০:২৫। ১৭ মার্চ, ২০২৬।

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মার্চ ১৬, ২০২৬ ৩:৪৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মতিহার থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী নগরীর মতিহার থানার মধ্য বুধপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের স্ত্রী মোসা: সামেনা খাতুন ওরফে পচিরন (৬০)।

আরও পড়ুনঃ  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন পাঁচ সিটি প্রশাসক

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (১৫ মার্চ) দুপুর ১টায় মতিহার থানা পুলিশ মধ্য বুধপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি সামেনা খাতুনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উল্লেখ্য, গ্রেপ্তারের পর বিধি মোতাবেক তার দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।