স্টাফ রিপোর্টার : নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন ৬ নং চাপিলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের অর্ন্তগত সাধুপাড়া গ্রামস্থ গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুল্লাহ (৪৮) এর বসত বাড়ীর উত্তর দুয়ারী দোচালা টিনশেড শয়ন ঘরের মেঝে হতে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব- ৫,রাজশাহী।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প এর আভিযানিক দল ১৭ আগস্ট রাত অনুমান ১২.৩০ ঘটিকায় নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন ৬ নং চাপিলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের অর্ন্তগত সাধুপাড়া গ্রামস্থ গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুল্লাহ এর বসত বাড়ীর উত্তর দুয়ারী দোচালা টিনশেড শয়ন ঘরের মেঝেতে অভিযান পরিচালনা করে ১১ (এগারো) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ আব্দুল্লাহ (৪৮), পিতা- মৃত তাছের মোল্লা, বেগম, সাং- সাধুপাড়া, থানা- গুরুদাসপুর, জেলা-নাটোর’কে গ্রেফতার করে । জব্দকৃত আলামত আসামী ১। মোঃ আব্দুল্লাহ (৪৮) এর হেফাজত হতে ১১ (এগারো) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়।
ধৃত আসামী এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত অবৈধভাবে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবারহ করা সহ বিভিন্ন মাদক সেবন কারীদের নিকট ক্রয় বিক্রয় করে আসছিল। উক্ত আসামীর বিরুদ্ধে নাটোর জেলার গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
