নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৪:০২ 👁️ ১৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলেদেশ। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই মাঠে সাম্প্রতিক সময়ে প্রায় সবগুলো ম্যাচই হাই স্কোরিং হয়েছে। যে কারণে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সেরও আশা বড় রানের।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বড় রান করার মতো সামর্থ্য বাংলাদেশি ব্যাটারদের আছে, এমনটাই বিশ্বাস টাইগারদের প্রধান কোচের। আজ রোববার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘বড় রানের মাঠ এটা। লাহোরে গতকাল দেখলেন কত রান হয়েছে।’

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

‘৩০০+ হবে আশা করছি। গত ৫ ম্যাচে আমরা কয়েকবার ৩০০ পার করেছি। ফলে আমাদের সেই সামর্থ্য রয়েছে। গত ম্যাচে শুরুটা ভালো করিনি তাই ২০০ এর আটকে গিয়েছি। ভালো শুরু পেলে সম্ভব।’-যোগ করেন তিনি।

শেষ ৫ ম্যাচে বাংলাদেশ ৩ বার ৩০০ ছাড়ালেও জয় আসেনি কোনো ম্যাচেই। এ প্রসঙ্গে সিমন্স বলেন, ‘সেসব ম্যাচে প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো ব্যাট করেছে। আমরা ৩০০ করেছি তারা আরও বেশি করেছে। ফলে আমাদের তাদের আটকেও রাখতে হবে। ভালো বল করিনি সেসব ম্যাচে।’

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে পরিসংখ্যান তুলনামূলক ভালো। এ প্রসঙ্গে সিমন্স বলেন, ‘খেলা রেকর্ড নিয়ে নয়, কাল কী হবে তা নিয়ে। আমরা কাল খেলব তাদের সাথে। অতীতের কিছু নিয়ে খেলব না। কাল মাঠে নেমে দেখি কী হয়।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।