নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিয়ামতপুরে দুই চাচাতো ভাইকে হত্যা মামলার আসামি গ্রেফতার

জুন ১৭, ২০২৫ ৩:০৮ 👁️ ১৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : নওগাঁর নিয়ামতপুরে দুই চাচাতো ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। তার নাম শরীফুল ইসলাম (৪৫)। নিয়ামতপুরের বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে তার বাড়ি।

আরও পড়ুনঃ  লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ

সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়। মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুনঃ  জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

ঘটনার বিবরণ দিয়ে র‌্যাব জানায়, বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের (৪০) সঙ্গে প্রতিবেশী কাশেম হাজী ও তাঁর ছেলে লাল চান, আজিজার, শফিকুল ও মুক্তারের বিরোধ চলছিল। গত ৯ এপ্রিল মেহগনি গাছ কাটা নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি হয়।

এর জের ধরে পরদিন ১০ এপ্রিল সকালে আসামিরা শরিফুল ইসলামকে পিটিয়ে হত্যা করে। শরিফুলকে বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন তার চাচাতো ভাই আজিজুল ইসলাম (৩৫) এগিয়ে গেলে তাকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে তিনিও মারা যান।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

র‌্যাব জানায়, এ ঘটনায় ৬১ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়। আসামিদের গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবও ছায়াতদন্ত শুরু করে। র‌্যাবের চেষ্টায় রাজশাহীর মোহনপুর থেকে আসামি শরীফুল ইসলামকে গ্রেফতার করে নিয়ামতপুর থানায় দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।