নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সকাল ৭:৩১। ২৮ মার্চ, ২০২৬।

নেপালের নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ, কে এই বালেন্দ্র শাহ

মার্চ ২৭, ২০২৬ ৬:৩০
Link Copied!

অনলাইন ডেস্ক : নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বালেন্দ্র শাহ। গত বছর জেন-জিদের নেতৃত্বে নেপালে সরকার পতনের পর এ বছরের মার্চের শুরুতে নির্বাচন হয়। এতে ভূমিধস জয় পায় বালেন্দ্রর রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)।

আজ শুক্রবার (২৭ মার্চ) বালেন্দ্র শপথ গ্রহণ করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করেন।

শপথের আগে ৩৫ বছর বয়সী বালেন্দ্র একটি গান প্রকাশ করেন। যেখানে নেপালের ভবিষ্যতের ব্যাপারে বিভিন্ন কথা বলেছেন। রাজনীতিতে আসার আগে বালেন্দ্র একজন র‌্যাপার ছিলেন।

আরও পড়ুনঃ  দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩

এরপর তিনি রাজধানী কাঠামান্ডুর মেয়র হন। মাত্র তিন বছর মেয়র থেকেই তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন।

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গত বছরের সেপ্টেম্বরে হঠাৎ করে ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেন। এতে করে ক্ষিপ হন দেশটির তরুণরা। তারা মাত্র এক সপ্তাহের ব্যবধানে ওলির সরকারের পতন ঘটান।

আরও পড়ুনঃ  ঈদুল ফিতরের ছুটি শেষে অফিস খুলছে আজ

নেপালের তরুণরা দুর্নীতি, স্বজনপ্রীতি এবং এলিট শ্রেনির শাসনের বিরুদ্ধে অবস্থান নেন। যার ফলাফল দেখা যায় সর্বশেষ নির্বাচনে। যেখানে পুরোনো রাজনীতিবিদদের বেশিরভাগ মানুষ প্রত্যাখ্যান করেছেন।

কে এই বালেন্দ্র শাহ?
বালেন্দ্র শাহ বালেন নামেই বেশি পরিচিত। তিনি কাঠমান্ডুর বর্তমান মেয়র। ১৯৯০ সালে কাঠমান্ডুতে জন্মগ্রহণ করা বালেন্দ্র নেপালে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীতে ভারতের বিশ্বেশ্বরায়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

আরও পড়ুনঃ  আগামীতে রাজশাহীবাসী আরো সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক নগরীর উপভোগ করবেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রাজনীতিতে আসার আগে বালেন্দ্র নেপালের আন্ডারগ্রাউন্ড হিপ-হপ জগতের র‌্যাপার এবং গীতিকার হিসেবে পরিচিত ছিলেন। তিনি তার গানের মাধ্যমে প্রায়শই দুর্নীতি ও বৈষম্যের মতো সামাজিক ইস্যুগুলো তুলে ধরতেন।

২০২২ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বড় দলগুলোর প্রার্থীদের পরাজিত করে ৬১ হাজারেরও বেশি ভোট পেয়ে জয়ী হন।

সূত্র: বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।