নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নৈরাজ্যের প্রতিবাদে ১৪ দলের শান্তি সমাবেশ কাল

নভেম্বর ১৩, ২০২৩ ৫:১৫ 👁️ ৯৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বিএনপি-জামায়াত অপশক্তির সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করবে কেন্দ্রীয় ১৪ দল।
আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেল ৩ টায় রাজধানীর কামরাঙ্গীচরে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। সমাবেশে কেন্দ্রীয় ১৪ দল নেতারা বক্তব্য রাখবেন।-বাসস

আরও পড়ুনঃ  লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।