নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পল্টন থানার মামলায় চাঁপাই জেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

নভেম্বর ১১, ২০২৩ ৪:১০ 👁️ ৮১ views
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ঢাকায় সহিংসতার ঘটনার মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইউসুফ (২৮) রাজাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার রাতে শহরের রেইহাচর-মহানন্দা সেতুর টোলঘর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাঁকে সদর মডেল থানায় সোপর্দ করা হয়।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন মির্জা ফখরুলের ভাই

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এসএম মাকসুদুর রহমান।

মাকসুদুর রহমান বলেন, গত ২৮ অক্টোবর ঢাকায় সহিংসতার ঘটনায় একটি মামলার এজাহার নামীয় আসাম ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক। এরপর পুলিশ ও র‍্যাব সদস্যরা তাঁকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালায়।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

শুক্রবার রাতে র‍্যাব সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে। পরে আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।