নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল কাল

নভেম্বর ২২, ২০২৩ ২:২৯ 👁️ ৫৬ views
Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনায় আগামীকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। আজ বুধবার সকালে পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ পাবনার বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এই হরতালের ডাক দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ

এতে আরও বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের মাধ্যমে প্রাপ্ত হয়ে আগামীকাল বৃহস্পতিবার পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।

আরও পড়ুনঃ  নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

গত মঙ্গলবার রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গত ৩০ অক্টোবর পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

জেলা বিএনপির দেওয়া তথ্য মতে, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ এবং পরবর্তী হরতাল-অবরোধে পাবনায় বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে ২৫টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে চার শতাধিক নেতা-কর্মীকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।