নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পুলিশের অভিযানে রাজশাহীতে গ্রেফতার ৩১, মাদকদ্রব্য উদ্ধার

অক্টোবর ১৪, ২০২৩ ৪:৩৬ 👁️ ১৫২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা ও মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে শুক্রবার (১৩ অক্টোবর) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ জনকে এবঙ জেলা পডুলিশ কর্তৃক ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-২ জন ও ডিবি পুলিশ-৪ জনকে আটক করে। যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ৯ জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ২ কেজি ১২৫ গ্রাম গাঁজা, ৮ গ্রাম হেরোইন, ১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৭.৫ লিটার চোলাইমদ উদ্ধার হয়।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে গোদাগাড়ী মডেল থানা ০২ জন, তানোর থানা ০৩ জন, মোহনপুর থানা ০২, বাগমারা থানা ০১ জন, পুঠিয়া থানা ০৩ জন ও চারঘাট থানা ০২ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের সাক্ষাৎ

যার মধ্যে ০৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৩ জনকে মাদকদ্রব্য-সহ ও অন্যান্য অপরাধে ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ০৬ গ্রাম হেরোইন, ১০০ গ্রাম গাঁজা, ৬৫ বোতল ফেন্সিডিল ও ৩২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।