নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

মার্চ ১, ২০২৫ ৯:৩৩ 👁️ ৩৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বছর ঘুরে আবার এসেছে পবিত্র মাহে রমজান। আজ থেকেই সারা দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তারাবি নামাজ। রমজানকে সামনে রেখে প্রথম তারাবিতেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বড়দের পাশাপাশি এ নামাজে এসেছে শিশুরাও।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

শনিবার (১ মার্চ) রাতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, এশার নামাজ শুরুর আগে থেকেই মুসল্লিরা মসজিদে এসে সারিবদ্ধভাবে বসেছেন। মুসল্লিদের অনেকেই জায়নামাজ আর তসবিহ নিয়ে এসেছেন। অনেকে আবার নামাজের আগে নিজে আতর নিচ্ছেন এবং পরিচিতদের দিচ্ছেন। অপরদিকে বায়তুল মোকাররম মসজিদের প্রবেশ মুখে বসেছে অস্থায়ী আতর ও টুপির দোকান।

আরও পড়ুনঃ  এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

বায়তুল মোকাররম মসজিদে নামাজ পড়তে আসা আব্দুল হক হক বলেন, আমার বাসা খিলগাঁও। কিন্তু আমি প্রতিবছর প্রথম তারাবি বায়তুল মোকাররমেই আদায় করি। এখানে নামাজ পড়ার শান্তিটাই আলাদা। আমার সঙ্গে দুই ছেলেকেও এবার নিয়ে এসেছি।

সেগুনবাগিচা থেকে তারাবি সালাত আদায় করতে এসেছেন ইকরামুল ইসলাম। ঢাকা পোস্টের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি পুরো রমজান জুড়েই এই মসজিদে সালাত আদায় করি। অনেক মানুষের সঙ্গে একত্রে সলাত আদায় করার মধ্যে অন্যরকম শান্তি আছে।

এদিকে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশাপাশি রাজধানীর অন্যান্য মসজিদেও তারাবিহ নামাজ আদায়ে মুসল্লিদের ভিড় দেখা গেছে। জায়গা না পেয়ে অনেকেই মসজিদের বাইরেও চটের ওপর তারাবি সালাত আদায় করছেন।

রমজানের চাঁদ দেখা নিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ২ মার্চ রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। আগামী ২৬ রমজান (২৭ মার্চ) পবিত্র শবে কদর পালিত হবে।

আরও পড়ুনঃ  রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। এই মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা। এছাড়া মর্যাদাবান এই মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম কদরের রাত। সবশেষ এক মাসের সিয়াম সাধনা শেষে মুসলমানরা উদযাপন করবেন ঈদুল ফিতর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।