নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

প্রেসিডেন্ট পদক পেলেন রাকিবুল

ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১১:০৮ 👁️ ৭৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দক্ষ, চৌকস ও মেধাবী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম কৃতিত্বপূর্ণ কাজের জন্য এবছর ‘প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল’ পদক পেলেন। গাজীপুর আনসার একাডেমিতে অনুষ্ঠিত বাহিনীর ৪৪তম সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হতে মোঃ রাকিবুল ইসলাম পদক গ্রহণ করেন। তিনি বর্তমানে রাজশাহী জেলায় জেলা কমান্ড্যান্ট হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

২০১৬ সালে ৩৪ তম বিসিএসের মাধ্যমে তিনি আনসার ক্যাডারে যোগদান করেন। চাকুরী জীবনে তিনি তিনটি জেলা ও তিনটি ব্যাটালিয়ন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুরু থেকেই তিনি বাহিনীর প্রতিটি কাজে নিজের মেধার স্বাক্ষর রাখতে সমর্থ হয়েছেন। পার্বত্য এলাকায় চাকরিকালে তিনি অত্যন্ত সাহসিকতার সাথে পার্বত্য এলাকার নিরাপত্তা রক্ষায় কাজ করেন। পেশাগত কাজের পাশাপাশি আর্ত মানবতার সেবায় তিনি কাজ করে প্রশংসিত হয়েছেন।

আরও পড়ুনঃ  দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

মোঃ রাকিবুল ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পাককোলা গ্রামে ১৯৮৯ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কাতলামারী গ্রামের বাসিন্দা। আমরা মেধাবী এই কর্মকর্তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।