নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বগুড়ায় কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

ডিসেম্বর ৯, ২০২৪ ৫:১৫ 👁️ ২৭ views
Link Copied!

বগুড়া প্রতিনিধি : বগুড়া কারাগারে অসুস্থ হয়ে আব্দুল মতিন মিঠু নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদেের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়

সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মারা যান।

আরও পড়ুনঃ  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে রাজশাহী নগর বিএনপির শুভেচ্ছা

কারাগারের কর্মকর্তারা বলছেন, বুকে ব্যাথা অনুভব করায় রবিবার দিবাগত রাত সাড়ে ৩টায় হাসপাতালে নেওয়ার পর সকালে তার মৃত্যু হয়। একটি হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে গত ৩ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

আরও পড়ুনঃ  আমিই বিশ্বের সেরা ফুটবলার, এটা নিয়ে আলোচনার প্রয়োজন নেই : এমবাপে

বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ বলেন, হাজতি আব্দুল মতিন মিঠু রবিবার গভীর রাতে বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।