নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বর্ণাঢ্য আয়োজনে গণধ্বনি প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এপ্রিল ১৩, ২০২৬ ৫:১৭ 👁️ ৫৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পাঠকপ্রিয় দৈনিক গণধ্বনি প্রতিদিন গণমানুষের কথা বলে। এই পত্রিকার পাতায় রাজশাহী অঞ্চলের গণমানুষের কথা উঠে আসে। তাই সর্বমহলে পত্রিকাটি পাঠকনন্দিত হয়েছে। পত্রিকাটির শ্লোগান- ‘সত্যের সন্ধানে আমরা’ থেকেই বোঝা যায় এটি মানুষের সত্য কথাটা বলতে চায়। সত্য সন্ধানের এই ধারা চিরদিন অব্যাহত থাকুক। গণধ্বনি প্রতিদিন পত্রিকার ৯ম বর্ষপূর্তি, ১০ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমন্ত্রিত অতিথিরা এমন মন্তব্য করেছেন।

আরও পড়ুনঃ  নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নগরীর রাজপাড়া এলাকার বহরমপুরে হাশেম প্লাজা ভবনের পঞ্চম তলায় পত্রিকার প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১০ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমন্ত্রিত অতিথিরা গণধ্বনি প্রতিদিনের সংবাদের প্রশংসা করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করেন। এই পত্রিকার সাংবাদিকরা অতীতের মতো আগামীতেও দায়িত্বশীল সাংবাদিকতা করবেন বলে এমন প্রত্যাশা করেন।

পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী এডিটরস ফোরামের নির্বাহী সদস্য ও দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত,সহসভাপতি এবং আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক এবং রাজশাহীর সংবাদ এর সম্পাদক আহসান হাবিব অপু, কোষাধ্যক্ষ ও দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম,নির্বাহী সদস্য ও দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান,পত্রিকাটির প্রধান প্রতিবেদক সাংবাদিক মঈন উদ্দিন, সাংবাদিক মাইনুল হাসান জনি, আসাদুজ্জামান আসাদ, স্টাফ রিপোর্টার হুমায়ুন কবীর, স্টাফ রিপোর্টার আল আমিন,সময়ের কথা ২৪ ডটকম ফরিদপুর জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, চিফ ফটো সাংবাদিক কাবিল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  নাচ গান আর ঐতিহ্যে মুখর ঠাকুরগাঁও, কারাম উৎসবে ওড়াঁওদের মিলনমেলা

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানায় সিটি কর্পোরেশনের জনসংযোগ শাখার কর্মকর্তারা।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আলিম। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা ফুল দিয়ে সম্পাদক ও প্রকাশককে শুভেচ্ছা জানান।

আলোচনা সভায় বক্তারা পত্রিকাটির দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সমাজে ইতিবাচক প্রভাব নিয়ে কথা বলেন। তারা উল্লেখ করেন, স্বল্প সময়েই গণধ্বনি প্রতিদিন রাজশাহীতে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সভাপতির বক্তব্যে সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদার বলেন, “২০১৭ সালের ১৩ এপ্রিল ‘সত্যের সন্ধানে আমরা’ এই স্লোগানকে সামনে রেখে গণধ্বনি প্রতিদিনের যাত্রা শুরু হয়। নয় বছরের পথচলায় নানা প্রতিকূলতা পেরিয়ে আমরা পাঠকের আস্থা অর্জন করেছি। সামাজিক যোগাযোগমাধ্যমের অবাধ তথ্যপ্রবাহ, করোনোত্তর অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবের মধ্যেও আমরা সত্য প্রকাশের অঙ্গীকার থেকে একচুলও সরে যাইনি।

আরও পড়ুনঃ  পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

তিনি আরও বলেন, “সংবাদপত্র শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি জাতির বিবেক। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণধ্বনি প্রতিদিন সেই দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

অতিথিদের আলোচনায়ন বলেন, বর্তমান সময়ে ভুয়া তথ্যের বিস্তারের মধ্যে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব বেড়েছে। গণধ্বনি প্রতিদিন সেই জায়গায় নিজেদের অবস্থান দৃঢ় করতে সক্ষম হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার থাকবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কেটে পত্রিকার ১০ম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়। পরে অতিথিদের আপ্যায়ণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় থেকে ডিক্লেয়ারেশন পাওয়ার পর একই বছরের ১৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দৈনিক গণধ্বনি প্রতিদিন। দীর্ঘ নয় বছরের পথচলায় পত্রিকাটি মুদ্রণ ও অনলাইন—উভয় মাধ্যমেই পাঠকের কাছে জনপ্রিয়তা অর্জন করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।