নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে দলকে জিতিয়েই দুঃসংবাদ পেলেন পাকিস্তানের হাসান

মে ২৯, ২০২৫ ৫:৩৬ 👁️ ২৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ইনজুরির সঙ্গে দীর্ঘ লড়াই শেষে গতকালের ম্যাচ দিয়েই পাকিস্তানের জাতীয় দলের স্কোয়াডে ফিরেছিলেন হাসান আলি। সেই ফেরাকে স্মরণীয় করেও রেখেছেন। বাংলাদেশের বিপক্ষে বুধবার সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেট পেয়েছেন পাকিস্তানের এই পেসার। যেটা নিশ্চিত করেছে তার দলের ৩৭ রানের দারুণ এক জয়।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

তবে এই জয়ের পরেই পারিবারিক দুঃসংবাদ হজম করতে হয়েছে হাসানকে। পাকিস্তান জাতীয় দলের এই পেসারের মা রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়েছেন। গুজরানওয়ালা শহরের একটি রাস্তায় মোটরসাইকেলে আসা দুই দুষ্কৃতকারী তার কাছ থেকে নগদ ২ লাখ ৩০ হাজার রুপি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

ঘটনার বিষয়ে হাসান আলির ভাই খুররম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের মা বাজারে যাওয়ার পথে দুইজন মোটরসাইকেল আরোহী তাঁর পার্স ছিনিয়ে নেয়। পার্সে নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ কিছু সামগ্রী ছিল বলে জানা গেছে। ছিনতাইয়ের পরপরই গুজরানওয়ালা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে এবং খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে বলে আশা করা হচ্ছে।

চলতি মাসের শুরুতে গুজরানওয়ালা পুলিশ জানিয়েছিল, শহরটিতে সংঘবদ্ধ অপরাধ চক্রগুলোর বিরুদ্ধে কঠোর অভিযানের ফলে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

আরও পড়ুনঃ  গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পাঞ্জাব সেফ সিটিজ অথরিটির তথ্য বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দোকান ডাকাতির ঘটনা ৪৭ শতাংশ কমেছে। সেইসঙ্গে দোকানে সশস্ত্র হামলা, বাড়িতে চুরি, দোকান চুরি এবং গাড়ি চুরির মতো অপরাধও অনেকাংশে হ্রাস পেয়েছে। কিন্তু হাসান আলির মায়ের এই ঘটনা প্রমাণ করে এমন অপরাধের বিপরীতে পাকিস্তানের অভিযান আরও জোরালো করা প্রয়োজন।

এদিকে নিজের ফিরে আসার ম্যাচে হাসান ছিলেন পাকিস্তানের তুরুপের তাস। দুই ওপেনারের পাশাপাশি পেয়েছেন জাকের আলীর গুরুত্বপূর্ণ উইকেট। শেষদিকে শিকার করেছেন শরিফুল ইসলাম এবং তানজিম সাকিবের উইকেট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।