নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সন্ধ্যা ৬:২৫। ১৮ এপ্রিল, ২০২৬।

বাগমারায় শিশু বলাৎকারের ঘটনায় অভিযুক্ত আটক

মার্চ ১, ২০২৬ ৯:৫০
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকায় ৮ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভবানীগঞ্জের হেদায়তি পাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটিকে কয়েকদিন ধরে বিভিন্নভাবে প্রলুব্ধ করার চেষ্টা করা হয়। অভিযোগ রয়েছে, ঘটনার তিন দিন আগে প্রথমবার চেষ্টা করা হয় এবং গত ২৮ তারিখ আনুমানিক সকাল ১১টার দিকে আবারও একই ধরনের আচরণ করা হয়।

আরও পড়ুনঃ  শিক্ষা মানুষকে আলোকিত করে: জেলা পরিষদের প্রশাসক

শিশুটি বাসায় ফিরে তার বাবা-মাকে জানায়, “লোকটা ভালো না। ও আমাকে ডাকছিল, আমি ভয় পেয়ে বাসায় চলে আসছি।” পরিবারের সদস্যরা জানান, শিশুর কথাবার্তা ও আচরণে অস্বাভাবিকতা দেখে তারা উদ্বিগ্ন হয়ে বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেন। পরে শিশু নিজেই তার সাথে অসামাজিক কার্যকলাপের বর্ণনা দেন। এরপরেই নড়েচড়ে বসে পরিবারের লোকজন। শিশুটির জবানবন্দিতে উঠে আসে নৃশংসতার বর্ণনা।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

খোঁজ নিয়ে জানা গেছে, ভবানীগঞ্জ মোহনা ক্লিনিকের পাশের একটি স’মিলের মালিক আব্দুস সাত্তারের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। অভিযোগ ওঠার পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয়ভাবে টাকার বিনিময়ে সমঝোতার চেষ্টার কথাও শোনা যায়, যা নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুস সাত্তারকে আটক করেছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, “অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ  রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন

এদিকে সচেতন মহল বলছে, এ ধরনের সংবেদনশীল ঘটনায় কোনো ধরনের আপস-মীমাংসা নয়, বরং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি, যাতে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করা যায়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।