নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাগমারায় ২ চেয়ারম্যানসহ আ’লীগের ৭ নেতা আটক

জানুয়ারি ১৯, ২০২৫ ৮:১৬ 👁️ ২৬ views
Link Copied!

হেলাল উদ্দীন বাগমারা: গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার উপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগে রাজশাহীর বাগমারায় দুই চেয়ারম্যানসহ স্থানীয় আ’লীগের ৬ নেতা আটক করেছে বাগমারা থানা পুলিশ। আটকৃতদের গতকাল রোববার আদালতের মাধ্য জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বাগমারা থানার পুলিশ জানায়, গত ৫ আগষ্ঠ বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার উপর হামলা ও নিয়মিত মামলাসহ ওরেন্টভূক্ত আসামীদের শনিবার রাতে নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। এর মধ্যে উপজেলার শ্রীপুর ইউনিয়নের সদ্য ক্ষমতাচুত চেয়ারম্যন মকবুল হোসেন মৃধা (৭০) ও অজ্ঞাত মামলায় ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম (৬০)কে আট করা হয়। এছাড়া গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার উপর হামলার সাথে জড়িত ও নিয়মিত মামলায় আটক হয়েছেন। উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের মাজগ্রাাম গ্রামের আমজাদ হোসেনের ছেলে রিপন (২৬), গণিপুর ইউনিয়নের হাসনিপুর দক্ষিণপাড়ার হযরত আলীর ছেলে নাইম ইসলাম (২৫) ও মৃত জেহের আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৫০), ভবানীগঞ্জ পৌরসভার আব্দুল মান্নান এর ছেলে আব্দুস সালাম (৪৫), গোয়ালকান্দি ইউনিয়নের জলপাইতলার পরেশ উল্ল্যার ছেলে আতাব আলী (৪৮।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, গত ৫ আগষ্ঠ ভবানীগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে ওরেন্টভুক্ত ও নিয়মিত মামলায় ৭জনকে আটক করা হয়েছে। আটকৃতদেরকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।