নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১১:৫৭। ৮ জুন, ২০২৬।

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

জুন ৮, ২০২৬ ৯:৩৪ 👁️ ১২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় একাধিক স্থানে কৃষি জমিতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার।

সোমবার (৮ জুন ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার নওটিকা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার জানান, গোপন সংবাদ মারফত জানাগেছে যে উপজেলার নওটিকা মৌজার একাধিক স্থানে কৃষি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সেখানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি বুঝতে পেরে মাটি কাটার সাথে সংশ্লিষ্টরা সেখান থেকে পালিয়ে যায়। ফলে তদের বিরুদ্ধে মামলা প্রদান করা সম্ভব হয়নি। তবে মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

এসময় উপজেলা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার বলেন, ফসলি জমিতে যারা অবৈধ ভাবে পুকুর খনন করছে তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যহত থাকবে।

আরও পড়ুনঃ  রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।