নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাবাকে নিয়ে স্লোগান, আসিফ বললেন নিষিদ্ধ সংগঠনের ছড়ানো গুজব সার্কুলেট

জুন ৩, ২০২৫ ৯:৫১ 👁️ ৪১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে ১২০০ বস্তা চাল পাওয়া গিয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। তবে দাবিটি ভুয়া বলে জানিয়েছেন উপদেষ্টা নিজেই।

আরও পড়ুনঃ  রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

মঙ্গলবার (৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি। ওই পোস্টে ‘রিউমার স্ক্যানার’-এর একটি ফটোকার্ডও শেয়ার করেন উপদেষ্টা। ভাইরাল ঘটনাটি চাঁদপুরের শাহরাস্তি এলাকার।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া তার ফেসবুক পোস্টে বলেন, প্রথমে চাঁদপুরের একটি ঘটনাকে আমার বাড়ির ঘটনা বলে গুজব ছড়ানো হয় নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন সাইবার সেল থেকে। কোনো প্রকার যাচাই ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের ছড়ানো গুজব সার্কুলেট করলেন। এর পরিপ্রেক্ষিতে নগর ভবন অবরোধকারী জনৈক নেতার কর্মীরা আমার বাবাকে চালচোর, গমচোর বলে স্লোগান দিচ্ছে।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

তিনি আরো বলেন, আমাদের ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের বন্ধুরাও শুধু প্রতিহিংসাবশত নিষিদ্ধ সংগঠনের ছড়ানো গুজব দিয়ে আমার এবং আমার পরিবারের মানহানি করছেন। অথচ জুলাই-পরবর্তী বাংলাদেশে আমরা গঠনমূলক রাজনীতি প্রত্যাশা করেছিলাম।

উপদেষ্টা আরো বলেন, দুঃখজনকভাবে তরুণ নেতৃত্ব ও গঠনমূলক রাজনীতির পরিবর্তে প্রতিহিংসা এবং ব্যক্তি আক্রমণের রাজনীতি বেছে নিচ্ছে।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।