নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাস্কেটবল খেলোয়াড়কে বিয়ে করছেন পার্ক-হা-না

ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৪:৪৮ 👁️ ২০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ‘মাই মেরি ম্যারেজ’ ড্রামা সিরিজে অভিনয় করে পরিচিতি পাওয়া কোরিয়ান অভিনেত্রী পার্ক হা-না। আগামী ২১ জুন সিউলে একটি ঘরোয়া আয়োজনে বিয়ে সারবেন তিনি। পাত্র সাবেক বাস্কেটবল খেলোয়াড় কিম তে-সুল।

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

বিয়ে প্রসঙ্গে পার্ক মা-না বলেন, ‘পরিচিতদের সঙ্গে এক আড্ডায় কিমের সঙ্গে আমার পরিচয়। আমাদের মধ্যে অনেক মিল রয়েছে, ফলে সম্পর্কটা ঘনিষ্ঠ হয়েছে। আমরা স্বাভাবিকভাবেই জুটি হয়ে উঠি এবং দুজন দুজনের সঙ্গ উপভোগ করি। একে অপরকে সম্মান করি, শ্রদ্ধা করি। সে ভীষণ সহানুভূতিশীল।’

আরও পড়ুনঃ  সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

বিয়ের পরও নিয়মিত অভিনয় চালিয়ে যাবেন এই তারকা। কিম তার কাজকে সম্মান করেন। মিডিয়াতে তার কাজের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না বরং আরো সহযোগিতা করবেন বলে জানান হবু স্বামী কিম।

আরও পড়ুনঃ  বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

২০০৩ সালে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পার্ক। পরে অবশ্য অভিনয়ে থিতু হয়েছেন। ‘টোয়েলভথ সাইন অব লাভ’, ‘আ হান্ড্রেড ইয়ার সিগ্যাসি’, ‘ইমপ্রেস কি’, ‘স্টিল লাভিং ইউ’, ‘দ্য প্রমিজ’সহ বেশ কয়েকটি ড্রামা সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।