নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে নগরীতে শান্তি মিছিল

নভেম্বর ২৩, ২০২৩ ৫:৩৫ 👁️ ৫৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৯টা থেকে সারাদিন ব্যাপী রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে শান্তি মিছিল বের হয়। শান্তি মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। শান্তি মিছিল শেষে সেখানে উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এঁর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য ইপফাৎ আরা কামাল, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ।

আরও পড়ুনঃ  ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি সৈয়দ শাহাদত হোসেন, নাঈমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ফ ম আ জাহিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, সদস্য আতিকুর রহমান কালু, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সরকার, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ। শহিদ কামারুজ্জামান চত্বর শান্তি মিছিল বের হয়।

আরও পড়ুনঃ  বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

শান্তি মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শহিদ কামারুজ্জামান চত্বরে গিয়ে শেষ হয়। শান্তি মিছিল শেষে সেখানে উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ ডলার, সদস্য মোশফিকুর রহমান হাসনাত, এ্যাড. শামসুন্নাহার মুক্তি, মোখলেশুর রহমান কচি, এ্যাড. রাশেদ-উন-নবী আহসান, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, জেলা শ্রমিক লীগ সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।