নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিগত তিন সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য চাইল ইসি

আগস্ট ৬, ২০২৫ ১:৪৫ 👁️ ২০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং সকল জেলা প্রশাসকদের কাছে বিগত ৩ নির্বাচনে দায়িত্বপালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

গত সোমবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়।

চিঠিতে ইসি জানায়, ডিএমপির শেরেবাংলা নগর থানার মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পক্ষ থেকে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সকল জেলা/মেট্রোর নির্বাচনী এলাকার নির্বাচনকালীন দায়িত্ব পালন করা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের নাম, পিতা-মাতার নাম, স্থায়ী/বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও মোবাইল নম্বরের তথ্য সরবরাহের জন্য অনুরোধ করা হয়। তাই এসব কর্মকর্তার তথ্য পাঠানোর জন্য বলা হলো।

আরও পড়ুনঃ  দণ্ডপ্রাপ্ত, পলাতক শেখ হাসিনাকে ফেরত আনতে সরকারের অবস্থান অনড় : জাহেদ উর রহমান

উল্লেখ্য, এর আগে পিবিআইয়ের চাওয়ার প্রেক্ষিতে ওই তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য চেয়ে জেলা প্রশাসকদের চিঠি পাঠায় ইসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।