নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিশ্বকাপ স্কোয়াডে থাকার জন্য যে শর্ত জুড়ে দিলেন ব্রাজিল কোচ

ডিসেম্বর ২, ২০২৫ ১০:০৭ 👁️ ২১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের মূল পর্ব আগেই নিশ্চিত করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ সময়ে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নিচ্ছে সেলেসাওরা। এরই মধ্যে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়ার জন্য ফিট ও ফর্মে থাকার বিষয়ে জোর দিচ্ছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

শতভাগ ফিট ও ফর্মে থাকা খেলোয়াড়রাই আগামী বছর অনুষ্ঠিতব্য বিশ্বকাপ দলে জায়গা পাবে বলে ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি। এর মাধ্যমে ম্যাচ খেলার জন্য শতভাগ প্রস্তুত খেলোয়াড়দের প্রতি আনচেলত্তির কঠোর নীতির আরও একবার বহিঃপ্রকাশ ঘটলো।

মূলত এই মূহূর্তে ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরেই আনচেলত্তি এই মন্তব্য করে থাকতে পারেন। আগামী বছর বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত করতে হলে আনচেলত্তির বিবেচনায় ফিটনেসের কোনো বিকল্প নেই। যা ভিনির মত খেলোয়াড়দের ক্ষেত্রেও প্রযোজ্য।

আরও পড়ুনঃ  ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

এর আগে অক্টোবরে জাতীয় দলের আরেক তারকা নেইমারকে উদ্দেশ্য করেও আনচেলত্তি এই একই সতর্ক বার্তা দিয়েছিলেন। ঐ সময় তিনি বলেছিলেন ফিটনেস ফিরে পেলেই তারকা এই ফরোয়ার্ড জাতীয় দলেও ফিরবেন।

ব্রাজিলের স্থানীয় এক গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছেন তার এই স্ট্যান্ডার্ড ব্রাজিল দলের সব খেলোয়াড়দের জন্য প্রযোজ্য। যারা এই মুহূর্তে ফিটনেসের অভাবে ভুগছে তাদেরকে দলে ফিরতে হলে দ্রুতই নিজেদের প্রমাণ করতে হবে। এ সম্পর্কে আনচেলত্তি বলেন, ‘এই দলে অনেক উঁচু মানের খেলোয়াড় রয়েছে। তবে যারা শতভাগ ফিট আমরা তাদের মধ্যে থেকেই চূড়ান্ত দল বেছে নেবো। এটা শুধু নেইমারের ক্ষেত্রে নয়, এটা হতে পারে ভিনিসিয়ুসও। যদি ভিনিসিয়ুস ৯০ শতাংশ ফিট থাকে তবে আমি যে খেলোয়াড় শতভাগ ফিট তাকেই দলে ডেকে নেবো। কারণ এটা এমন একটি দল হতে যাচ্ছে যাদেরকে সর্বোচ্চ পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে হবে, বিশেষ করে আক্রমনভাগে। আর এই বিভাগে আমার দলে বেশ কিছু অসাধারণ খেলোয়াড় রয়েছে।’

আরও পড়ুনঃ  গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

জুনে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচটিতে একমাত্র গোলটি করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। এই জয়ের মাধ্যমে ব্রাজিল ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। আগামী বছর ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপ।

বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে আগামী বছর ২৩-৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিলের বস্টনে অনুশীলন ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।