নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মহানগরীতে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১

ডিসেম্বর ২৫, ২০২৩ ১০:৫৬ 👁️ ১০০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার:  রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মোড়ে অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামি মো: সালাহ্ উদ্দিন (৩০) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মহিষালবাড়ীর মৃত আমির আলীর ছেলে। সে বর্তমানে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুরে বসবাস করে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৪ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ রাত সোয়া ৯ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে. এম. আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মো: নাদিম উদ্দীন ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল।

আরও পড়ুনঃ  বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মোড়ে দুই ব্যক্তি হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মোড়ে এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সালাহ্ উদ্দিনকে গ্রেফতার করতে পারলেও সেখান থেকে একজন পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

আরও পড়ুনঃ  দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায় সে ও পালাতক মিলে দীর্ঘদিন যাবৎ হেরোইন বিক্রয় করে আসছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তাদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।