নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার : খাদ্যমন্ত্রী

অক্টোবর ২১, ২০২৩ ৯:৫৯ 👁️ ৯১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে শেখ হাসিনার সরকার। এসময় তিনি নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে আত্ননিয়োগ করার আহবান জানান।

আরও পড়ুনঃ  চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

আজ (শনিবার) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাঐচন্ডি আলিম মাদ্রাসা প্রাঙ্গণে চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে কাজ করছে। কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় সনদের সরকারি স্বীকৃতি দিয়েছে বর্তমান সরকার।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারের উপকারভোগী সবদলের সব ধর্মের মানুষ। সরকারের বিরোধীতা যারা করে তারা আরও বেশি সুবিধা পেয়েছে এই সরকারের আমলে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বীর মুক্তিযোদ্ধাদের সন্মানীভাতা দেওয়া হচ্ছে । তাদের বীর নিবাস করে দিয়েছে সরকার। বিধবাভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধীদের ভাতাসহ শিক্ষার্থীদের উপবৃত্তি ও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে সরকার।

সাধন চন্দ্র মজুমদার আরো বলেন, বাংলাদেশকে উন্নত দেশ করতে হলে সকল নাগরিকদের এক কাতারে আনতে হবে। সুষম উন্নয়ন করতে হবে। সেটা বিবেচনায় নিয়ে সকলের জন্য উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা রাখতে সকলের প্রতি আহবান জানান।

আরও পড়ুনঃ  নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

বাঐচন্ডি আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মো: সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ, নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: আবু সাইদ, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, বাঐচন্ডি আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুজার এবং হাজীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।