নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

আগস্ট ১৬, ২০২৬ ৭:১১ 👁️ ১৫ views
Link Copied!

এস এ সিরাজুল ইসলাম, মান্দা : “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ রবিবার মান্দায় র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বর থেকে র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আব্দুল লতিফের সঞ্চালনায় উপজেলা নিবাহী অফিসার আখতার জাহান সাথীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি নাবিল নওরোজ বৈশাখ, উপজেলার বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান, তদন্ত ওসি আব্দুল লতিফ । স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা দীপংকর পাল।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সভায় বক্তারা বলেন, আমারা মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ । তবে আমাদের দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের দিকে মৎস্য চাষিদের মনোযোগী হতে হবে। তা ছাড়া দেশী মাছ বিলুপ্ত হয়ে যাবে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

আলোচনা সভা শেষে তিন জন মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে দেশী মাছ অবমুক্ত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।