নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সকাল ৮:২০। ৪ এপ্রিল, ২০২৬।

মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার পাঁচ

এপ্রিল ৩, ২০২৬ ৮:০৩
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে উপজেলার হুলিবাড়ি এলাকার একটি লিচু বাগানে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মান্দা থানার উপ-পরিদর্শক সুজন খান।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ইএসডিও এর আয়োজনে বিশ্ব পানি দিবস পালন

পুলিশ সূত্রে জানা যায়, হুলিবাড়ি (মোজার মোড়) এলাকায় আনারুল ইসলামের লিচু বাগানে মাদক সেবন ও বেচাকেনা চলছে এমন অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।

আরও পড়ুনঃ  বঙ্গবন্ধু বাদ দিয়ে নতুন নাম পদ্মা কলেজ

আটক ব্যক্তিরা হলেন পলাশ উদ্দিন (২৫), রইচ উদ্দিন (২২), এমদাদুল হক মিঠুন (৪৫),আবুল কালাম আজাদ (৩৫) ও জনি ইসলাম (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ১৩ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  এদেশের জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।