নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

আগস্ট ১৩, ২০২৬ ৯:১১ 👁️ ৩৪ views
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন’ ও ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’ লঙ্ঘনের দায়ে তিন মামলায় ছয় হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

আরও পড়ুনঃ  এসএসসি পরীক্ষায়, রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল

অভিযান পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI) এবং পাট অধিদপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাটজাত মোড়কের আইন লঙ্ঘন: পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ধারা অনুযায়ী ২ টি মামলায় এক হাজার টাকা জরিমানা করা হয়। এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারা অনুযায়ী ১ টি মামলায় পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ জানান, বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের জনস্বার্থমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।