নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মাহফুজের হাত ধরে পর্দায় ফিরছেন শাবনূর

ডিসেম্বর ১৭, ২০২৩ ৫:৪১ 👁️ ৮৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক: প্রায় তিন বছর পর গোপনে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার নন্দিত চিত্রনায়িকা শাবনূর। সেটাও কিনা নিজের জন্মদিনে। আজ ১৭ ডিসেম্বর এই নায়িকার ৪৫তম জন্মদিন। জীবনের বিশেষ এই দিনে শাবনূর দিলেন ভক্তদের সুখবর। আগামী ঈদে আসবে তার নতুন চলচ্চিত্র।

আরও পড়ুনঃ  গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

এ বিষয়ে শাবনূর জানান, পরিবার ও কাছের মানুষেরা ছাড়া ঢাকায় আসার খবরটা আপাতত কাউকে জানাতে চাননি। তিন বছর পর দেশে ফেরাতে জমে আছে অনেক কাজ। নিরিবিলি সেসব সেরেও নিচ্ছেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

শোনা যাচ্ছে, দুই পর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের হাত ধরে আবারও পর্দায় ফিরছেন এই নায়িকা। ‘সখা’ নামের ছবিতে শাবনূরের বিপরীতে দেখা যাবে মাহফুজ আহমেদকে।

আরও পড়ুনঃ  লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

ছবিটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। আগামী বছরের দুই ঈদের যেকোনো একটিতে তাদের চলচ্চিত্রের পর্দায় দেখা যেতে পারে।

১৯৯৩ সালে প্রয়াত নির্মাতা এহতেশামের ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে শাবনূরের।

এরপর ২০১৮ সালের জানুয়ারিতে সর্বশেষ শাবনূর অভিনীত ‘পাগল মানুষ’ ছবিটি মুক্তি পায়। মাঝখানে প্রায় ৫ বছর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।