নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ৪:৩২। ২ জুন, ২০২৬।

মূলধারার গণমাধ্যমের কার্যক্রমে বাধা মোকাবিলায় সরকার জিরো টলারেন্স গ্রহণ করবে : তথ্যমন্ত্রী

জুন ১, ২০২৬ ১১:৪০ 👁️ ৩১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মূলধারার গণমাধ্যমের কার্যক্রমে অনৈতিক বাধা মোকাবিলায় সরকার জিরো টলারেন্স গ্রহণ করবে। বর্তমান সরকারের অধীনে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন ও নিয়ন্ত্রণহীনভাবে কাজ করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অপরাধ বা অভিযোগ ছাড়া মিথ্যা মামলায় কাউকে কোনো প্রকার হয়রানি করতে দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

আজ সোমবার (১ জুন) তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

বর্তমান সরকারের ১০০ দিনের কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরার জন্য মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান।

আরও পড়ুনঃ  সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নির্মূল করা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর একটি হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গণমাধ্যমের কাজই হচ্ছে সবকিছু জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরা এবং এই কাজে সহযোগিতা করা রাষ্ট্র ও সমাজের সকলের দায়িত্ব। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি এই ঘটনার বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  ‘স্বপ্ন এবার বিশ্বজয়ের’

মন্ত্রী দেশের উন্নয়নে গণমাধ্যমের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন এবং সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকর্মী ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।