নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মোহনপুরে অস্ত্রের মুখে ছাত্রদল নেতার মোটরসাইকেল ও মোবাইল ছিনতাই

ডিসেম্বর ১৬, ২০২৫ ১২:২১ 👁️ ৩৬ views
Link Copied!

মমিনুল ইসলাম মুন,স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলায় অস্ত্রের মুখে এক ছাত্রদল নেতার মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে ধুরইল ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ধুরইল ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইসমামাইলের মালিকানাধীন একটি পালসার মোটরসাইকেল ছিনতাই করা হয়। ঘটনার সময় ইসমামাইল নিজে মোটরসাইকেলে ছিলেন না। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন তামিম নামের এক যুবক। তার সঙ্গে আরও দুই বন্ধু ছিলেন।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতের আঁধারে মোটরসাইকেলে থাকা দুই দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে। পরে গলায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে মোটরসাইকেলটি ও তিনটি মোবাইল ফোন ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

এ ঘটনায় মোহনপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। মোহনপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।