নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৮:৫৮। ২৯ এপ্রিল, ২০২৬।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় ইসলামাবাদে ইরানের প্রতিনিধিদল

এপ্রিল ১১, ২০২৬ ১০:০০
Link Copied!

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্য সংকট নিরসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে ইরানের একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে।

শনিবার (১১ এপ্রিল) ভোরে পৌঁছানো এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

পাকিস্তানের মধ্যস্থতায় ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিনিধিদলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি-ও রয়েছেন এবং তিনি আলোচনায় অংশ নেবেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

ইসলামাবাদে পৌঁছালে ইরানি প্রতিনিধিদলকে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক, সেনাপ্রধান আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

আলোচনায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, যুদ্ধবিরতি কার্যকর রাখা এবং ভবিষ্যৎ কূটনৈতিক সমঝোতার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র: জিও নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।