নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

যে কোনো মূল্যে নির্বাচনকে নিরপেক্ষ-শান্তিপূর্ণ করা হবে : সিইসি

ডিসেম্বর ২২, ২০২৩ ৩:৫২ 👁️ ৬৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যে কোনো মূল্যে নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে। নির্বাচনের মাঠে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং অফিসারদেরকে মূল দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুনঃ  রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে যশোরে খুলনা বিভাগীয় প্রশাসনের বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এদিন খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার ডিসি-এসপি, ইউএনও-ওসিদের সঙ্গে বৈঠক করেন সিইসি। যশোর শেখ হাসিনা আইসিটি পার্ক অডিটোরায়ামে অনুষ্ঠিত বৈঠকে ডিসি-এসপি, ইউএনও-ওসি, বিজিবি ও আনসার বাহিনীর ২৯০জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

সিইসি আরও বলেন, ভোটকেন্দ্রের ভেতরে শুধু নির্বাচনী কর্মকর্তরাই থাকবেন। সেখানে কোনো অনিয়ম কারচুপি দখলদারিত্ব যেন না হয় তা নিশ্চিত করতে রিটার্নিং কর্মকর্তাদের বলা হয়েছে। ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন সেটা নিশ্চিত করতে প্রশাসনকেও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

তিনি বলেন, বিভিন্ন জায়গায় যে হামলার ঘটনা ঘটছে সেগুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম।

পরে বিকেল ৩টায় একই স্থানে যশোরের ৬টি সংসদীয় আসনের ৩২জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।