নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৩:০৬। ৪ জুন, ২০২৬।

রমনা পার্কের সৌন্দর্য পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধির নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর

জুন ৩, ২০২৬ ১০:১৬ 👁️ ৪১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বুধবার (৩ জুন) আকস্মিকভাবে রাজধানীর রমনা পার্ক পরিদর্শন করেছেন। তিনি রমনা পার্কের চলাচলের রাস্তা, ওয়াকওয়ে, লেক এবং ওয়াশ ব্লক ঘুরে দেখেন এবং পার্কের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

আরও পড়ুনঃ  সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন সমাজকল্যাণ মন্ত্রী

এ সময় মন্ত্রী দ্রুত রমনা পার্কের পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি, লেকের উন্নয়ন, প্রয়োজনীয় সড়ক বাতি স্থাপন এবং পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো: সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী, উপসচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ। #

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।